ঢাকা   ১০:৫০:০৯ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি 

নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশের অন্যতম জাতীয় দৈনিক দৈনিক নয়া দিগন্তের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সুশীল ফোরামের পক্ষ থেকে পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

দীর্ঘ পথচলায় নানা ঘাত-প্রতিঘাত, প্রতিকূলতা ও বাধা-বিপত্তি অতিক্রম করে দৈনিক নয়া দিগন্ত দেশের গণতন্ত্র, স্বাধীন গণমাধ্যম ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে নানা প্রতিবন্ধকতা ও চাপের মধ্যেও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনে পত্রিকাটির সাহসী ভূমিকা প্রশংসনীয়।

গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার বিকাশে দৈনিক নয়া দিগন্ত ভবিষ্যতেও আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ সুশীল ফোরাম।

পত্রিকাটি আরও প্রযুক্তিনির্ভর, আধুনিক ও পাঠকবান্ধব সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে যাবে এবং সত্য প্রকাশ, নির্ভীক সাংবাদিকতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফোরামের নেতৃবৃন্দ।

 

প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

গত শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, বিকেল ৪টায় রাজধানীর মতিঝিলে ১ আর. কে. মিশন রোডে অবস্থিত দৈনিক নয়া দিগন্তের কার্যালয়ে পত্রিকাটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সুশীল ফোরামের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক মো. জাহিদ; সহ-সভপতি জনাব নূরু নবী মানিক,

সাধারণ সম্পাদক, প্রকাশক ও সম্পাদক—দৈনিক আলো ডা. আল হাসান মোবারক; সিনিয়র সহ-সভাপতি মো. শহিদুল্লাহ এবং সিনিয়র সহ-সভাপতি মো. শামীম, মোঃ আবু আক্তার, মোঃ এনায়েত, ইন্জিনিয়ার আব্দুর রহিম, সহ- সংগঠনে অন্যান নেত্রীবৃন্দ।

এ সময় সুশীল ফোরামের নেতৃবৃন্দ দৈনিক নয়া দিগন্তের সম্পাদক, সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পত্রিকাটির দীর্ঘ পথচলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদ দৈনিক নয়া দিগন্তের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বক্তব্যে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

তিনি বলেন, গণতন্ত্র, স্বাধীন গণমাধ্যম ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। দৈনিক নয়া দিগন্ত তার দীর্ঘ পথচলায় এ ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা করেন।

তিনি আরও বলেন, স্বাধীন সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ, অন্যায়-অনিয়ম তুলে ধরা এবং দেশ ও জাতির কল্যাণে সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সুশীল ফোরামের নেতৃবৃন্দ দৈনিক নয়া দিগন্তের সমৃদ্ধি, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি