1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪ বার

মাগুরায় শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নির্বিঘ্ন রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

 

১৬ অক্টোবর শুক্রবার সকালে মাগুরা সদর থানা চত্বরে এ ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ব্রিফিং করেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

 

এ সময় পুলিশ সদস্য, আনসার, গ্রাম পুলিশ সহ জেলার বিভিন্ন স্তরের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, পূজা উদযাপন কমিটির সদস্য, স্থানীয় কৃষক দলনেতা লাবু, বিএনপি নেতা তরিকুল ইসরাম, সদর উপজেরা আনসার ভিডিপি কর্মকর্তা রোকন উদ্দিন, মাগুরা সদর থানার ওসি তদন্ত আবু বকরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, জেলায় মোট ৬৮৬ টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। আইন শৃঙ্খলা নির্বিঘ্ন রাখতে ৫৮১ জন পুলিশ সদস্যের পাশাপাশি আনসার এবং গ্রাম পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, সহ গোয়েন্দা সংস্থাগুলো কাজ করবে। জেলার সকল পূজা মন্ডপ গুলোকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে।

 

শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা থানা চত্বরেও অনুরুপ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net