ঢাকা   ০৯:৩৩:৫৫ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শালিখা থানার সাবেক ওসি ফ্যাসিষ্ট সরকারের অন্যতম সহযোগী বিপ্লব কুমার নাথ এএস আই ইসমাইলকে মাগুরা শালিখার একটি হত্যা মামলায়  গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

২৭ অক্টোবর মঙ্গলবার  রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে মাগুরায় নিয়ে আসা হয়।  ২৮ অক্টোবর সন্ধ্যায় শালিখা আমলি আদালতে হাজির করা হলে স্বর্ণালী রানী তাদের জামিন আবেদন না মন্জুর করর তাদেরকে কারাগার প্রেরণের নির্দেশ প্রদান করেন।

 

ওসি বিপ্লব কুমার নাথ গ্রেফতারে আগ পর্যন্ত নৌ পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ফ্যাসিস্ট আমলের ওসি বিপ্লব নানা কারণে আলোচিত সমালোচিত ছিলেন, ওসি থাকা কালীন বিপ্লব কুমার নির্লিপ্ত দলীয় করণ এবং বিরোধীদলের নেতাকর্মীদের উপরে ব্যাপক দমন, পিড়ন,হত্যা ও ব্যাপক নির্যাতন করেছিলেন বলে  অভিযোগ রয়েছে।

 

 

তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক কামরুজ্জামান এজাহারের বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তৎকালীন শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন জড়িত ছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। সে সময় ঘটনাটিকে ‘ক্রসফায়ার’ হিসেবে দেখিয়ে শালিখা থানায় মামলা করা হয়েছিল।সরকারের পতনের পর নিহত মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ১ অক্টোবর সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলা করেন। আদালত মামলাটি এজাহারভুক্ত করার জন্য শালিখা থানাকে নির্দেশ দেন।

 

 

মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বরিশাল নৌ পুলিশে কর্মরত বিপ্লব কুমার নাথ ও ইসমাইল হোসেনকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।বিগত সরকারের আমলে মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরসহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালে বিপ্লব কুমার নাথ ও ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে ‘ক্রসফায়ারের’ নামে গুলি করে হত্যা এবং ক্রসফায়ারের হুমকি দিয়ে কয়েকশত কোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি