1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬ 

সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪ বার

একসময়ে অনিয়ম আর দালালের দৌরাত্ম্যের অভিযোগ থাকলেও সে চিত্র এখন অতীত নোয়াখালী পাসপোর্ট অফিসের

কর্মকর্তাদের দাবি, সঠিক নথিপত্র থাকলে কোনো সেবাগ্রহীতা এখন আর হয়রানির শিকার হন না।

 

পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, দালালমুক্ত ঘোষণার পাশাপাশি পুরো ভবনটি এখন সিসিটিভি ও কঠোর নজরদারির আওতায়। অফিসের প্রবেশমুখে আনসার ও স্টাফদের সতর্ক অবস্থান।

পরিসংখ্যান বলছে, প্রতি মাসে এখানে আবেদন জমা পড়ছে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার.

যা দৈনিক গড়ে ২৫০ থেকে ৩০০ জন।

 

আগে যেখানে লাইনে দাঁড়িয়ে কাটত ঘণ্টার পর ঘণ্টা, এখন সেখানে কাজ শেষ হচ্ছে ২০ থেকে ৩০ মিনিটেই। এমন পরিবেশ বজায় রাখতে কোনো দালালের মাধ্যমে না এসে সরাসরি আবেদন করার পরামর্শ নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট উপপরিচালক মো: মেহেদী হাসান।

 

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট উপপরিচালক মো: মেহেদী হাসান আরো বলেন, যদি কোনো কর্মী অতিরিক্ত অর্থ দাবি করে, তবে সরাসরি তার সাথে দেখা করারও পরামর্শ তার প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় অন্য জেলার মানুষও এখানে আবেদন করছেন নিয়মিত।

 

তবে সেক্ষেত্রে চাকরি বা বসবাসের বৈধ প্রমাণের বিষয়ে আপসহীন কর্তৃপক্ষ। পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি।

 

সেবা নিতে আসা আলাউদ্দিন নামে একজন জানান, আমি এর আগে আমার পাসপোর্ট করতে এসে হয়রানির শিকার হয়েছিলাম। এখন আমার ভাই এর পাসপোর্ট করতে এসে এখন কোন প্রকার হয়রানির শিকার হতে হয় নিজেরা আবেদন করে জমা দিয়ে আজ পাসপোর্ট হাতে পেলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net