https://www.dailyshamolbangla.com/
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে (২৩ নভেম্বর) সোমবার বিকালে লাকসাম পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দেশের বিরুদ্ধে ফ্যাসিস্টের সব ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার ঘোষণা দেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন,কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু,পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক,উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক, সদস্য সচিব আনিছুর রহমান দুলাল, পৌর যুবদলের আহবায়ক মাহবুল হক মনু,সদস্য সচিব আফজাল হোসেন,উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল নবী মহসিন,সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন,পৌর সভাপতি মহিন উদ্দিন মহিন,সাধারণ সম্পাদক মেওয়াজ শরীফ প্রমুখ।