ঢাকা   ১২:০৯:৩১ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭৯ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় ওয়ারিশ সূত্রে পাওয়া ২০১ শতাংশ জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কহিনুর বেগম নামে এক নারী আবুল কালামসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, কহিনুর বেগম ও তাঁর ভাইয়েরা বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বসুরহাট-কবিরহাট সড়কসংলগ্ন চরকাঁকড়া মৌজায় ১১টি দাগে ওয়ারিশ সূত্রে পাওয়া জমির মালিকানা দাবি করছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন। তবে অভিযুক্ত ব্যক্তিরা জমিটি দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় বিরোধ সৃষ্টি ও হুমকি দিয়ে আসছেন।

 

অভিযোগে বলা হয়, প্রায় এক মাস আগে থেকে অভিযুক্ত ব্যক্তিরা বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করেন। এতে বাধা দিলে অভিযোগকারী ও তাঁর স্বজনদের মারধর, খুন-জখমসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এমনকি জমিতে গেলে প্রাণ নিয়ে ফিরতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন কহিনুর বেগম।

 

অভিযোগকারীর দাবি, গত ১৩ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বিরোধপূর্ণ জমি নিয়ে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এতে যেকোনো সময় সংঘর্ষ ও রক্তপাতের আশঙ্কা রয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।

 

কহিনুর বেগম ও তাঁর স্বজনদের দাবি, জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এ বিষয়ে মামলা নম্বর ২৬/২০১৮। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় কীভাবে তাঁদের দাবিকৃত জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেও কোনো প্রতিকার না পেয়ে আইনি সহায়তা চেয়ে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান অভিযোগকারী।

 

লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে আবুল কালাম, নিজাম উদ্দিন ফারুক, আবুল খায়ের, হাবিবুর রহমান, বেলাল আহম্মদ, আল্য উদ্দিন, সামছুনউদ্দিন ও মাঈন উদ্দিনসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের ঠিকানা বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসেম মেনশন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

 

অভিযোগে জমিটির অবস্থান হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানাধীন বসুরহাট পৌরসভার সংশ্লিষ্ট মৌজার সিএস খতিয়ানের ২৭, ২৮, ৭০, ৭২, ৭৫, ৭৬, ৭৮, ৮২, ১৭৪, ২০৮ ও ২০৯ নম্বর দাগ এবং বিএস ১৯৪৮৩ নম্বর দাগে মোট ২০১ শতাংশ জমির কথা উল্লেখ করা হয়েছে।

 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এসআই সুমন দাস জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে আপাতত নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি