ঢাকা   ০৮:২৭:৪৮ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৮৮ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রকল্প এলাকার পাশ থেকে জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নির্মাণকাজ চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে সরকারের ৫৮৮ কোটি টাকার গুরুত্বপূর্ণ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, উড়িরচর-নোয়াখালী অংশে পানি উন্নয়ন বোর্ডের অধীনে প্রকল্পটির নির্মাণকাজ নৌবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)।

 

অভিযোগ রয়েছে, জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই প্রকল্প এলাকার পাশ থেকে কয়েকটি ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ ও তীরের স্বাভাবিক গঠন পরিবর্তিত হয়ে ভাঙনের ঝুঁকি আরও বাড়তে পারে।

 

নাম প্রকাশ না করার শর্তে এক ড্রেজারচালক বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমতি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের নিয়োগ দিয়েছে। আমরা নদী থেকে বালু তুলে প্রকল্পে সরবরাহ করছি।’

 

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের যোগসাজশ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে এভাবে বালু উত্তোলন করে ক্রসড্যাম নির্মাণ করা সম্ভব নয়। তাদের দাবি, যথাযথ নিয়ম অনুসরণ না করে নির্মাণকাজ করা হলে প্রকল্পটি টেকসই হবে না। বরং নদীভাঙন প্রতিরোধের পরিবর্তে নতুন করে ভাঙনের ঝুঁকি তৈরি হতে পারে।

 

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল বলেন, ‘বালু উত্তোলনের অনুমতি চেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনটি আমরা জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছি। কাজটি নৌবাহিনী করছে, তাই এর বেশি আমরা কিছু জানি না।’

 

প্রকল্পের পরিচালক কমান্ডার রাফি বলেন, ‘একনেকে পাস হওয়ার সময় বালু উত্তোলনের বিষয়টি ডিপিপিতে উল্লেখ করা হয়েছে। তারপরও অনুমতির জন্য বিষয়টি জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে।’

 

অন্যদিকে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘এভাবে বালু উত্তোলনের অনুমতি কাউকে দেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের একটি চিঠি আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। কিন্তু সেটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। বালু উত্তোলন চলতে থাকলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।’

 

নদীভাঙন রোধে নেওয়া ৫৮৮ কোটি টাকার এ প্রকল্পে বালু উত্তোলন ও নির্মাণকাজের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, প্রকল্পের কাজের স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি