ঢাকা   ১১:০৩:৪৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি

এস.এম.জাকির, চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চলতি মৌসুমে চন্দনাইশে শিমের বাম্পার ফলন হওয়ায় কৃষকেরা বেজায় খুশি। কিছু কিছু এলাকায় আগাম শিম তুলে কৃষকেরা চড়া দামে বিক্রি করে লাভবান হচ্ছেন। চন্দনাইশে চলতি মৌসুমে শিম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫‘শ হেক্টর, যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭ হাজার ৫‘শ মেট্রিক টন। যার বাজার মূল্য আনুমানিক সাড়ে ৩৭ লক্ষ টাকা।
উপজেলার শঙ্খ তীরবর্তী দোহাজারী, ধোপাছড়ি, বৈলতলী, হাশিমপুর এলাকায় ব্যাপক হারে শিমের চাষ হয়। চলতি মৌসুমে দোহাজারী ও ধোপাছড়ি এলাকার বিভিন্ন বিলে শিমের ফুলে রঙিন হয়ে উঠেছে ক্ষেতের মাঠ। আবাদি জমির পাশাপাশি অনেক অনাবাদি জমিতেও শিম লাগিয়েছেন কৃষকেরা। গ্রীষ্ম ও শীত এই দুই মৌসুমে শিম উৎপাদন হয়। ছুরি জাতের শিমের ফলন বেশ ভালো হয় বলে এ জাতের শিমের চাষ বেশি হয়েছে চলতি মৌসুমে। কৃষকেরা জানান প্রতি হেক্টরে শিম চাষে খরচ পড়েছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। ধোপাছড়ির কৃষক মো. হানিফ বলেছেন, তিনি ১‘শ শতক জমিতে শিম চাষ করেছেন। তার পাশাপাশি আইয়ুব আলী ১২০ শতক জমিতে শিম চাষ করে এখন ফলে-ফুলে ভরে উঠেছে শিম ক্ষেত। বর্তমানে প্রতি কেজি শিমের দাম ৭০-৮০ টাকায় বিক্রি করছেন তারা। ৪০ শতক জমির খাজনা ২০ হাজার টাকা কিটনাশক ও স্প্রে ব্যবহার করতে হয় আরো ২০ হাজার টাকা ফলে লক্ষাধিক টাকা খরচ করে দাম ভালো থাকলে দ্বিগুণ টাকার বেশি শিম বিক্রি করা যায় বলে তারা জানান। প্রতিবছর ভাদ্র মাসে শিম গাছ লাগানো শুরু হয়। ৩ মাস পর থেকে ফলন পেয়ে বিক্রি করে থাকে তারা। উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা দামে। আর পাইকারিতে তা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। পৌষ মাসের প্রথম থেকে শিম তোলা শুরু হয়ে, ফাল্গুনের শেষ সপ্তাহ পর্যন্ত শিম তুলতে পারবে। চন্দনাইশে উৎপাদিত শিম চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় নিয়ে যায় পাইকারি বিক্রেতারা। উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন বলেছেন, চলতি মৌসুমে ইতিমধ্যে অনেকেই শিম চাষ করে ফলন তুলতে শুরু করেছে। চলতি মৌসুমে শিম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫‘শ হেক্টর জমিতে, উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৫‘শ মেট্রিক টন। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩৭ লক্ষ টাকা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি