ঢাকা   ১১:৫০:৩৪ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে নকলা ১ নভেম্বর উপজেলা প্রশাসনের উদ্যোগে যুব র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ হলরোমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার হামিদুর রহমান, বিএনপি নেতা মহিউদ্দিন মুক্তা,আব্দুল হক তালুকদার, যুবদলের সদস্য সচিব মোরাদুজ্জামান মাসুম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শরীফুল ইসলাম, সাবেক কমিশনার আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কমিটির সদস্য মোঃরফিকুল ইসলাম, এনসিপির আহ্বায়ক বুলবুল, আত্ম উন্নয়ন কর্মী জাকিয়া সুলতানা, কামরুজ্জামান ও নুরে আলম সিদ্দিকী রুবেল।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোগ গ্রহণে উৎসাহিত করতে যুব ঋণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি