ঢাকা   ০২:৫৯:২৯ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

শাহজালাল শাহেদ
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা রক্ষা, আইনি সুরক্ষা নিশ্চিত ও ন্যায্য অধিকার বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কক্সবাজারে কর্মবিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার নিকাহ রেজিস্ট্রাররা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন সংগঠনের কক্সবাজার জেলা শাখার সভাপতি কাজী শাহাদাতুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে বিবাহ ও তালাক নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছেন। অথচ পেশাগত নিরাপত্তা, ন্যায্য পারিশ্রমিক, আইনি সুরক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে তাঁরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
যৌক্তিক ও ন্যায়সংগত দাবিসমূহঃ
১. নিকাহ রেজিস্ট্রারগণের লাইসেন্সে বর্ণিত অধিক্ষেত্র বহাল রাখাঃ মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯ মোতাবেক লাইসেন্সপ্রাপ্ত নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখিয়া মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক প্রেসক্রাইভ ম্যানার তৈরী করা এবং অনতিবিলম্বে শূন্য পদে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করণ। ২. নিকাহ্ রেজিস্ট্রারের যোগ্য পুত্রকে সরাসরি লাইসেন্স প্রদানঃ মৃত/ অবসরজনিত শূণ্য পদে নিকাহ্ রেজিস্ট্রারের যোগ্য পুত্রকে সরাসরি আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ কর্তৃক নিকাহ্ রেজিস্ট্রার পদের লাইসেন্স প্রদান করণ। ৩. বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি করণ: মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯ এর ২১ বিধি সংশোধন করে বর্তমানে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের উর্ধগতির সাথে সমন্বয় করে সরকারি/বেসরকারি চাকুরীজীবিদের বেতন ভাতা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে বিবাহ ও তালাক নিবন্ধন ফি সহ অন্যান্য আনুসাঙ্গিক ফি বৃদ্ধিকরণ। ৪. প্রার্থীর যোগ্যতাঃ নিকাহ্ রেজিস্ট্রার পদে লাইসেন্স প্রাপ্তির জন্য বিধিমালায় ফাজিল ডিগ্রি করা। ৫. মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা প্রনয়নে নিকাহ্ রেজিস্ট্রার প্রতিনিধি অন্তর্ভুক্ত করণ।
মানববন্ধনে বক্তব্য দেন কাজী শাহাদাতুল ইসলাম, কাজী এরশাদ উল্লাহ, কাজী মুজিবুর রহমান বেলাল, সংগঠনের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মোহাম্মদ তারেক, কাজী এনামুল হক, কাজী আব্দুল মাজেদ, কাজী আব্দুল্ মাজেদ ও কাজী আবদুল্লাহ মামুন।
এদিকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কক্সবাজার জেলা কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের দাবি আদায়ে পরবর্তী করণীয় এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংগঠনের নেতারা জানান, নিকাহ রেজিস্ট্রারদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন। দাবি বাস্তবায়নে সরকারের ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি