ঢাকা   ০৭:১০:৪৮ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শোভাযাত্রা, আলোচনা সভায় ও কেক কাটার

মধ্য দিয়ে কুমিল্লায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক রেডিওলজি ও ইমেজিং দিবস। আজ ৮ নভেম্বর (রবিবার) সকালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টস (বারিট) কুমিল্লা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

 

 

এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ও স্লোগান নির্ধারণ করা হয়েছে—”রেডিওলজিস্ট এবং রেডিওগ্রাফাররা রোগীর সুরক্ষায় নিবেদিত প্রাণ” (Radiologists and Radiographers Supporting Patients)।

 

 

 

 

সকালে কুমিল্লা টাউনহল মাঠ থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাদুরতলায় গিয়ে শেষ হয়। পরে বাদুরতলা এমআরআই পয়েন্ট মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

 

 

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বারিট কুমিল্লার সভাপতি ও সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো: সামছুল হক বলেন, “আধুনিক চিকিৎসা ব্যবস্থায় সঠিক রোগ নির্ণয়ের জন্য রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন দক্ষ টেকনোলজিস্ট ছাড়া চিকিৎসকের পক্ষে নিখুঁত চিকিৎসা প্রদান করা অসম্ভব। চিকিৎসাসেবায় রোগীর নিরাপত্তা ও সঠিক রোগ নির্ণয়ে আমরা সর্বদাই নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছি।”

 

 

সংগঠনের সাধারণ সম্পাদক মো: আল মামুন তাঁর বক্তব্যে বলেন, “সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে রেডিওলজি টেকনোলজিস্টদের কাজের পরিধি ও ঝুঁকি দুটোই বেশি। আমরা চাই প্রতিটি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি ও আমাদের পেশাগত মানোন্নয়নে আরও জোর দেওয়া হোক, যাতে রোগীরা আরও উন্নত সেবা পেতে পারেন।”

 

 

 

মো: আবুল কাশেম পলাশের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপস্থিত সিনিয়র টেকনোলজিস্টবৃন্দ। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন মো: সবুজ শিকদার, জাকির হোসেন, আজিজ, মশিউর, মোনাফ, জুবায়ের হোসেনসহ কুমিল্লায় কর্মরত বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের টেকনোলজিস্টবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি