ঢাকা   ০৫:৩২:০৯ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিতষ

মোঃ: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রোগীদের চিকিৎসার পরিবেশ, ওষুধের প্রাপ্যতা ও স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। সাধারণ মানুষ যাতে হাসপাতালে এসে যথাযথ ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সম্মানে আয়োজিত মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। তিনি সংরক্ষিত মহিলা আসন-৩০-এর সংসদ সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. হালিমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অবদান ও কাজের স্বীকৃতিস্বরূপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়।

এ সময় সংসদ সদস্য হাসপাতালের সার্বিক কার্যক্রম ও চলমান উন্নয়নমূলক কাজের বিষয়ে খোঁজ নেন। তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। রোগীদের সঙ্গে মানবিক আচরণ এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি