ঢাকা   ১২:৪৬:১৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা

আবুল বাসার
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৬৪ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান মরহুম ফজলুল কাদের চৌধুরী ছিলেন ৬০ দশকে তত্কালীন পাকিস্তানের অস্হায়ী প্রেসিডেন্ট ও জাতীয় পরিষদের স্পীকার। এছাড়া,তিনি পাকিস্তান কেন্দ্রীয় সরকারের শিক্ষা, কৃষি, তথ্য, সমাজ কল্যাণ ও শ্রম মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন।

১৯৬৩ সালের ১২ ডিসেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট আইউব খানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে মরহুম ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী সভার বৈঠকে তত্কালীন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী এটিএম মোস্তফাকে কুমিল্লার পরিবর্তে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নির্দেশ প্রদান করেন।১৯৬৪ সালের ৯ মার্চ তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়। পরবর্তীতে সরকার নিযুক্ত একটি বিশেষজ্ঞ টীম কতৃক চট্টগ্রাম শহর ও এর আশেপাশের এলাকা পরিদর্শন শেযে নগরীর অনতিদূরে হাটহাজারীর অসমতল পাহাড় ঘেরা নান্দনিক পরিবেশে বিশাল এলাকা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিগত ৬০ বছরে মরহুম ফজলুল কাদের চৌধুরীকে প্রতিষ্ঠাতা হিসাবে তাঁর অবদানকে কোনো মহল কতৃক স্বীকৃতি দেয়া হয়নি।
অধিকন্তু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসকে পরিকল্পিত ভাবে বিকৃত করা হয়েছে। এর জন্য বিগত দিনে আওয়ামী ফ্যাসীবাদ,রাম,বাম ও বর্ণচোরা ডানপন্থী সুবিধাবাদী শ্রেণির বুদ্ধিজীবি ও রাজনীতিবিদেরা প্রত্যক্ষ ভাবে দায়ী।

মরহুম ফজলুল কাদের চৌধুরী পাকিস্তানের কেন্দ্রীয় সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছাড়াও এই অন্চলে বিভিন্ন ক্ষেত্রে উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে চট্টগ্রাম ইন্জিনিয়ারিং কলেজ যা বর্তমানে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেরিন একাডেমি ও চট্টগ্রাম মেরিন ফিশারিজ ইনস্টিটিউট প্রতিষ্টা করেন।

তাঁর একক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই সকল উচ্চ শিক্ষার বাতিঘর গুলো অদ্যাবধি সারা চট্টগ্রাম জুড়ে আলো ছড়ালেও তাঁর এই অসামান্য অবদানকে সুকৌশলে অবজ্ঞা করা হচ্ছে।

বলা আবশ্যক যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ১৮ নভেম্বর ‘২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মহাসমারোহে হীরক জয়ন্তী পালনের উদ্যোগ নিয়েছে।

বর্তমান সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ফ্যাসিস্ট,রাম বামমুক্ত হিসাবে সুপরিচিত। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে মরহুম ফজলুল কাদের চৌধুরীর অবদানকে স্বীকৃতি দিতে কার্পণ্য না করে আগামী ১৮ই নভেম্বর হীরক জয়ন্তী দিবসে তাঁর নামে একটি স্মৃতি স্তম্ভ বা চত্বর অথবা সমমর্যাদার অন্য স্হাপনা নির্মানের ঘোষণা দিয়ে তাঁর প্রতি যথাযথ সম্মান জানাতে আকুল আবেদন করছি।

আবুল বাসার
প্রাক্তন সভাপতি
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (৯৮) ও চ বি ৭৮/১০ ব্যাচ এর শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি