ঢাকা   ০৬:০৯:৪৪ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

মাগিরার শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

“করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মুনীর অর্ণবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামান।গঙ্গা-কপোতাক্ষ ডিগ্রি কলেজের (অবঃ) সহকারী অধ্যাপক ও জোকা দারিদ্র নিরোধ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শিশির শিকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র, জোকা দারিদ্র্য নিরোধ সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সমিতির প্রতিষ্ঠাতা এএসএম সাইফুজ্জামান, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি আবু নঈমসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা আহমেদ মাহফুজ, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ইমরান হোসেন অমি, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা হুমায়রা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল কুদ্দুস, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসানসহ সমবায় সমিতির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি