ঢাকা   ১০:৩৬:৩৮ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না

মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরা শ্রীপুরের সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দি বাজারে এক যুগেরও বেশি সময় ধরে সরকারি জমি অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী চার ব্যক্তি কোনো প্রকার সরকারি বন্দোবস্ত বা ইজারা ছাড়াই দীর্ঘদিন ধরে এসব স্থাপনা ভোগদখল ও ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি!

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাতুন্দি বাজারের গুরুত্বপূর্ণ স্থানে সরকারি খাসজমি দখল করে পাকা ও আধা-পাকা দোকানঘর নির্মাণ করেছেন মোঃ বদিরুজ্জামান বরুন, মোঃ আবেদ হোসেন, কাজী মিজানুর রহমান এবং মোঃ নাসির উদ্দিন। দীর্ঘ এক যুগের ও বেশি সময় ধরে তারা কোনো ধরনের বৈধ কাগজপত্র বা সরকারি অনুমোদন ছাড়াই এসব জমি নিজেদের দখলে রেখেছেন।

সরেজমিনে দেখা যায়, বাজারের মূল অংশের সরকারি জায়গায় স্থাপনা গড়ে তোলায় বাজারের স্বাভাবিক পরিবেশ ও চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি জমি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ, বারবার বিষয়টি নিয়ে আলোচনা হলেও প্রভাবশালীদের ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি বেদখল হয়ে থাকায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একাধিক ব্যবসায়ী জানান, নিয়ম মেনে অনেকে ইজারা নিয়ে ব্যবসা করলেও ওই চার ব্যক্তি কোনো বন্দোবস্ত ছাড়াই বছরের পর বছর সরকারি জমি দখল করে আছেন। এ বিষয়ে ইউনিয়ন ভূমি অফিস বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো উচ্ছেদ অভিযান বা আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এমন উদাসীনতায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে কথা বললে তারা জানান, জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের। পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে কোন বন্দোবস্ত বা ইজারা নেওয়া হয়নি। সরকার চাইলে সরকারের জায়গায় নিয়ে নিতে পারেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মনীর অর্ণব জানান, আমি নতুন এসেছি। বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়৷ তবে এ বিষয়ে সার্ভেয়ার ও স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সহযোগিতায় এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি