https://www.dailyshamolbangla.com/
মাগুরায় বেকারত্ব দূরীকরণ ও তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ঢাকাস্থ মাগুরা ফোরাম (ডিএমএফ)-এর আয়োজনে জেলা অডিটরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিজ্ঞানী ও সফল উদ্যোক্তা ড. মো. আলী আফজাল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, মোটিভেশনাল স্পিকার ও সাবেক ব্যাংকার আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া।
আয়োজকরা জানান, বেকারত্ব দূরীকরণে শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ঢাকাস্থ মাগুরা ফোরাম। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা, নতুন উদ্যোক্তা তৈরি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ দেখানোই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।