ঢাকা   ০১:৫৩:৪১ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিকাহ রেজিস্ট্রার(কাজী)দের প্রচলিত কর্ম এলাকা বা অধিক্ষেত্র কর্তন না করে বহাল রাখা, কর্মের বয়সসীমা ৭৫ বছর পর্যন্ত নির্ধারণ এবং বিয়ে নিবন্ধন ফি বাড়ানোর দাবিতে মাগুরায় কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার ১৬ নভেম্বর মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাগুরা জেলা কাজী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

 

 

কর্মসূচীতে মাগুরা জেলার চার উপজেলা থেকে আগত বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নিকাহ রেজিস্ট্রাররা অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কাজী সমিতির সভাপতি মুফতি মাওলানা মোঃ আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাওলানা অলিউল্লাহ আল মামুনসহ জেলার বিভিন্ন এলাকার কাজীগণ। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রারদের কর্ম এলাকা ভাগ করার সিদ্ধান্ত বাতিল করে পূর্বের মতো কর্ম অধিক্ষেত্র বহাল রাখতে হবে। পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদের কর্মের বয়সসীমা ৭৫ বছর পর্যন্ত নির্ধারণ এবং বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বিয়ে নিবন্ধন ফি বাড়াতে হবে।

 

 

বক্তারা আরও বলেন, নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষায় এসব দাবি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়গুলোন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।মাগুরা জেলা কাজী সমিতির ব্যানারে আয়োজিত এ কলম বিরতি ও অবস্থান কর্মসূচির মাধ্যমে নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি