ঢাকা   ০৪:৩৩:৩৩ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা সংগঠন পরিচালনার জন্য ২০২৭-২৮ সেশনে ১৪ সদস্য বিশিষ্ট জেলা কর্মপরিষদ গঠন ও জেলা নায়েবে আমীরের শপথ অনুষ্ঠিত হয়েছে।  গতকাল সকালে আল আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জেলা শুরা সদস্য সম্মেলনে শুরা সদস্যদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে এ কর্মপরিষদ গঠন করা হয়। জেলা জামায়াতে ইসলামীর নব নির্বাচিত জেলা আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে কর্মপরিষদ গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য এবং যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন। এ সময় জেলা ও উপজেলা থেকে নির্বাচিত জেলা শুরা সদস্যগণ উপস্থিত ছিলেন ।

 

নবগঠিত জেলা কর্ম পরিষদে নায়েবে আমীর হিসাবে মনোনীত হয়েছে অধ্যক্ষ মাহবুবুর রহমান, সেক্রেটারী হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক মাওলানা মশিউর রহমান,  সহকারী সেক্রেটারী হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মারুফ কারখী, উলামা বিভাগের সেক্রেটারী হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মাওলানা লিয়াকত আলী খান,আভ্যন্তরিন নির্বাচন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আব্দুল গাফফার,  অফিস সেক্রেটারী হিসেবে মনোনীত হয়েছেন মোঃ খায়রুল ইসলাম,  যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ ইব্রাহিম বিশ্বাস, আই সি টি সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মোঃ কবীর হুসাইন, আইন আদালত ও প্রশাসনিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে অধ্যাপক আশরাফুল আলম।

 

সম্মেলনে বক্তারা পতিত ফ্যাসিস্ট আওয়ামী  স্বৈরাচারের তান্ডবের বিরুদ্ধে সবাইকে আরো সোচ্চার হওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি