ঢাকা   ০৬:৩৮:২৮ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

এ এম ফাহাদ, খাগড়াছড়ি
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালন করেছে উপজেলা প্রশাসন।

 

দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।

 

 

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র কিশোর ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা সাহাবউদ্দিন আহমেদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন প্রমুখ।

 

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিনটি আমাদের জাতীয় জীবনে এক বিশেষ তাৎপর্য বহন করে। ১৯৭৫ সালের এই দিনে দেশের মানুষ, সেনাবাহিনী আর সাধারণ জনগণ এক হয়ে জাতীয় ঐক্য ও সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। বিভেদ ভুলে, সব মত-পথ ভুলে দেশকে রক্ষা করার জন্য সেদিন সবাই এক কাতারে দাঁড়িয়েছিল।

 

এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি