ঢাকা   ০৩:০০:০২ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। এতে প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশ নেন।

 

বুধবার বেলা ১১টার দিকে জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানার নেতৃত্বে উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শ্রীনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে পুনরায় ছনবাড়ী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

যুবদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মিছিল ও সমাবেশে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সিরাজ পাঠান, সাধারণ সম্পাদক ভিপি শাহরিয়ার, যুগ্ম সম্পাদক মহসিন খান বাবু, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল শেখ, লৌহজং উপজেলা যুবদলের সদস্য সচিব পাভেল মোল্লা, সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার, মিরকাদিম পৌর যুবদলের আহ্বায়ক তানজিল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সোহাগ আহমেদ, শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, প্রিন্স নাদিম, সদস্য রাজু আহমেদ, মুন্সীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব রায়হান কবিরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এছাড়া যুবদল নেতা লোকমান হোসেন, ইকবাল হোসেন, বাবুল আহমেদ, হুমায়ুন আহমেদ, মো. শাহজাহান, মাসুদ মোল্লা ও হাসান আহমেদসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আসা নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

 

সমাবেশে নেতাকর্মীরা দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি