ঢাকা   ০৭:৩৪:৫৫ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা 

সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ

সাতকানিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় এক কোটি টাকা গ্রহণ, জমি দখলের চেষ্টা ও ক্রেতাদের হয়রানির অভিযোগ উঠেছে আবদুস সালাম ও তাঁর ছেলে নাজিম উদ্দিনের বিরুদ্ধে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার কেরানীহাটের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিয়াকত আলী গংয়ের পক্ষে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন মোহাম্মদ শাহজাহান।

লিখিত বক্তব্যে তিনি জানান, উত্তর ঢেমশা মৌজায় কেরানীহাটের উত্তরে গরুর বাজারসংলগ্ন জমি মূল মালিকের কাছ থেকে কিনে বুঝিয়ে দেওয়া ও রেজিস্ট্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আবদুস সালাম বিভিন্ন সময়ে একাধিক চুক্তির মাধ্যমে তাঁদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা নেন। কিন্তু টাকা নেওয়ার পরও জমি বুঝিয়ে না দিয়ে উল্টো দখলে রাখার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৩ সালের ৮ জানুয়ারি সিরাজুল ইসলাম চৌধুরী ও বৈধ আমমোক্তারনামাধারীদের কাছ থেকে ১৫১ ও ১৫২ নম্বর দলিলমূলে ১৬ শতক জমি ক্রয় করেন তাঁরা। পরবর্তী সময়ে ৬১৬২ নম্বর বিএস নামজারি খতিয়ানভুক্ত হলেও জমির অবশিষ্ট অংশের রেজিস্ট্রি ও শান্তিপূর্ণ ভোগদখলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে তাঁদের দাবি।

লিখিত বক্তব্যে আবদুস সালামের ছেলে নাজিম উদ্দিনের বিরুদ্ধে জমির ভোগদখলে বাধা ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও করা হয়। অভিযোগকারীদের দাবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীর লোকজনের মাধ্যমে তাঁদের ওই জমি থেকে হুমকি দিয়ে উচ্ছেদ করা হয়েছে।

এ অবস্থায় জমির দলিল ও নামজারি যাচাই করে নিরপেক্ষ তদন্ত, বৈধ মালিকানা ও ভোগদখল নিশ্চিত করা এবং হয়রানি ও হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। তাঁদের দাবি, জমি ক্রয়সংক্রান্ত প্রয়োজনীয় দলিলপত্র ও প্রমাণাদি তাঁদের কাছে রয়েছে।

সংবাদ সম্মেলনে লিয়াকত আলী, খোরশেদ আলম ও মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

তবে এসব অভিযোগের বিষয়ে আবদুস সালাম বলেন, তারা সংবাদ সম্মেলনে যা বলেছেন তা মিথ্যা। আমি এখন অসুস্থ। আরো কিছু জানার থাকলে আমার ছেলে নাজিমের কাছ থেকে জেনে নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি