https://www.dailyshamolbangla.com/
শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জ্ঞানার্জন নয়, নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ গড়ে তোলাও। এ লক্ষ্য সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় যাত্রা শুরু করতে যাচ্ছে আনোয়ারা আইডিয়াল স্কুল। শিক্ষার্থীদের নিজ এলাকায় নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে আনোয়ারা সদরস্থ আনোয়ারা সিটি সেন্টারে বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের চেয়ারম্যান ডা. মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন আনোয়ারা সমাজকল্যাণ সংস্থার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হোছাইন, ডা. জুনায়েদ চৌধুরী, সাংবাদিক এম. আনোয়ারুল হক, অধ্যাপক আব্দুল গফুর, এসএম ফাহিম উদ্দিন, কলিম উল্লাহ ও অ্যাডভোকেট মোহাম্মদ কায়সার প্রমুখ।