ঢাকা   ০৩:২২:২৪ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান

আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নুর আলম সিদ্দিকী মানু, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের মরিচকাটা এলাকায় তালাবদ্ধ কক্ষ থেকে মো. হারুনের মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. রত্না বেগম (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা জেলা। শিমুলিয়া ডটকমের প্রকাশিত তথ্য অনুযায়ী, আশুলিয়ার বাড়ুইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে রত্না বেগম তার স্বামী হারুনকে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। তাদের মধ্যে কি বিষয় বা বিরোধ/ মনোমালিন্যের কারনে এ হত্যাকান্ড ঘটে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। তবে ঘুমন্ত অবস্থায় শিল-পাটার পাথর দিয়ে হারুনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে কক্ষের দরজায় দুটি তালা লাগিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি বলে জানা গেছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, এ মামলায় গ্রেপ্তার রত্না বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন।

দ্বিতীয় স্ত্রী হালিমাকেও জিজ্ঞাসাবাদ
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় নিহত হারুনের দ্বিতীয় স্ত্রী হালিমা বেগমকেও জিজ্ঞাসাবাদ করছে পিবিআই। তদন্তের স্বার্থে তার বক্তব্য এবং হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

নিহত হারুনের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কথা হলে তিনি জানান , রত্না বেগমকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ফোনগুলোর একটি রত্না বেগমের, একটি নিহত হারুনের এবং অপরটি নিহতের মেয়ে মীমের।

এ বিষয়ে নিহতের দ্বিতীয় স্ত্রী হালিমা বেগমের সঙ্গে কথা হলে তিনি জানান, তার স্বামী হারুনের বিকাশ অ্যাকাউন্টে তিন মাসের বেতনের ৯৬ হাজার টাকা জমা রয়েছে। পাশাপাশি গ্রেপ্তার রত্না বেগমের বিকাশ অ্যাকাউন্টেও তার এক মাসের বেতনের টাকা রয়েছে বলে তিনি দাবি করেন।
তবে এসব অর্থের মালিকানা, লেনদেনের বিবরণ এবং উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশা
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবারের পক্ষ থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। তাদের প্রত্যাশা, হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যথাযথভাবে যাচাই করা হবে।
একই সঙ্গে তদন্তে যেন কোনো তথ্য বাদ না পড়ে এবং কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিহত হারুনের পরিবারের সদস্য ও এলাকাবাসীর প্রত্যাশা, তদন্ত শেষে প্রকৃত অপরাধী শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
সব মিলিয়ে, মরিচকাটার হারুন হত্যা মামলায় গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, উদ্ধার হওয়া মোবাইল ফোন এবং আর্থিক লেনদেনসংক্রান্ত তথ্য এখন তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়। এসব তথ্যের যথাযথ যাচাইয়ের মধ্য দিয়েই বেরিয়ে আসবে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি