ঢাকা   ০৯:০০:২৩ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আবাসন প্রতিষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেডের আয়োজনে গ্রাহক, তাঁদের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আনন্দঘন গেট-টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত হোমল্যান্ড হাউজিংয়ের ৩ নম্বর প্রকল্প ‘হোমল্যান্ড বারাকাহ রেসিডেন্স’- এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কোম্পানীগঞ্জ প্রকল্পের চেয়ারম্যান মাওলানা মহি উদ্দিনের সভাপতিত্বে এবং হোমল্যান্ড হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা শাহ মাকসুদ জামিলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজুল্লাহ, জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার, বসুরহাট পৌরসভা জামায়াতের সাবেক আমির মাওলানা মোশাররফ হোসেন, বর্তমান আমির এবিএম হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বিএনপি নেতা বেলায়েত হোসেন স্বপন, সগির, আল হারুন, সংসদ সদস্যের সহধর্মিণী জোৎস্না আরা বেগম এবং আবাসন ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে হোমল্যান্ড হাউজিংয়ের গ্রাহক ও তাঁদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় অতিথিরা পারস্পরিক শুভেচ্ছা ও মতবিনিময়ের মাধ্যমে আনন্দঘন সময় কাটান। পুরো অনুষ্ঠানজুড়ে বিরাজ করে সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিকতার পরিবেশ।

 

আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে গ্রাহকদের সুসম্পর্ক গড়ে তোলা, গ্রাহক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধি এবং সবাইকে নিয়ে আনন্দঘন সময় কাটানোর লক্ষ্যেই এ গেট- টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি