ঢাকা   ০৯:০০:১৫ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি 
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সম্প্রীতি এবং স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বরইগাঁও গ্রামে সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের বৌদ্ধ মহাবিহার কমপ্লেক্সে আয়োজিত কঠিন চীবর দান উৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম বলেন, “সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সম্প্রীতিই আমাদের সমাজের অমূল্য শক্তি। সকল ধর্মের মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে। ধর্মীয় মূল্যবোধ, মানবতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনে একটি বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন,সহ সভাপতি শাহ সুলতানা খোকন, লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, বাকই দক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মানিক,চট্টগ্রাম মিরসরাই দমদমা নবাবপুর ধর্ম অকীর্তি বৌদ্ধ বিহার অধ্যক্ষ বিশ্বনাগরিক ভদন্ত ড. ধর্মকীর্তি মহাথের, সেনবাগ মতৈন গৌতম বিহার অধ্যক্ষ ভদন্ত শুদ্ধানন্দ মহাথের, ভদন্ত জি জয়পাল ভিক্ষু, ভদন্ত প্রিয়বংশ থের, ভদন্ত রতন জ্যোতিথের, ভদন্ত শীলপ্রিয় ভিক্ষু,স্বপন চন্দ্র সিংহ, সমন্বয়ক প্রিয় মোহন সিংহ, শ্যামল সিংহ ও বিদ্যুৎ বড়ুয়াসহ দায়ক-দায়িকাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি