https://www.dailyshamolbangla.com/
লাকসাম উপজেলা মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাগৈয়া তোরাব আলী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমান হোসেনর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আলম,সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু,ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী সিরাজ মিয়া, যুবদলের জিল্লুর রহমান ফারুক,বিশতম সাহ বিশু,ফখরুজামান পাটোয়ারী, বিএনপির মাসুদ রানা,বাচ্চু মিয়া,যুবদলের সোহাগ,সহেল রানা, ফারুক প্রমুখ।