ঢাকা   ১০:১৩:২৭ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ রয়েছেন সাজিয়া সুলতানা (৪০) নামে এক নারী। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ফোরকানের মা। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। নিখোঁজ স্বজনকে ফিরে পেতে সবার সহযোগিতা চেয়েছে পরিবার।**

 

গত ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৩০৬।

 

পরিবার সূত্রে জানা যায়, সাজিয়া সুলতানা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর ছদাহা ইউনিয়নের উকিয়ারকুল এলাকার বৈদ্য বাড়ির বাসিন্দা। তিনি বেশ কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ২৪ নভেম্বর সকালে উত্তর ছদাহার উকিয়ারকুলে তাঁর খালার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।

 

নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল থ্রি-পিস। চুল খাটো এবং গায়ের রং শ্যামলা। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

 

সাজিয়া সুলতানার ছেলে ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ফোরকান বলেন, ‘আমার মা বেশ কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ২৪ নভেম্বর সকাল ১১টার দিকে উত্তর ছদাহার উকিয়ারকুলে আমার খালার বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি এবং থানায় সাধারণ ডায়েরি করেছি। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।’

 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ সাজিয়া সুলতানার সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

 

**যোগাযোগ:**

– ০১৬৪১৩০৬৯৫১ — রাজিয়া আক্তার (বোন)

– ০১৮৩৮৮০৩৬৪৪ — মাহিম (ছেলে)

– ০১৯৪৯২৯৫৯৮১ — মোহাম্মদ ফোরকান (ছেলে)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি