1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরায় আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃসাইফুল্লাহ;
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৫৪ বার

মাগুরার শ্রীপুর থানা চত্বরে মঙ্গলবার রাতে আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

শ্রীপুর থানার আয়োজনে ১৬ টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ খেলার উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজা পিপিএম। থানার অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিমউদ্দিন আল আজাদ, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুলসহ অন্যরা।

খেলায় শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান তাদের নিজ নিজ দলের নেতৃত্ব দেন।

খেলায় শ্রীকোল ইউনিয়ন দল মাগুরা জেলা পুলিশ দলকে হারিয়ে চাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন অতিরিক্ত পুলিশ সুপার নাজিমউদ্দিন আল আজাদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net