1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতা করুন -গুইমারাতে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতা করুন –গুইমারাতে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

আবদুল আলী।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪২১ বার

বিএনপি জামাতের অপতৎপরতা রুখে স্মার্ট বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স কমিটির চেয়ারম্যান (প্রতিমস্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

১৬ফেব্রুয়ারি বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দিনব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ শেষে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান-কারবারী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিন চৌধুরীর সভাপতিত্বে গভ. মডেল হাই স্কুল অডিটোরিয়ামে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মানিকছড়ি ইউপির চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, কল্যান মিত্র বড়–য়া, মাইন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু তাহের, সমীরণ পাল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মারমা সহ সরকারি কর্মকর্তা কর্মচারি, গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

স্বাগত বক্তব্য রাখেন গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। পরে অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন ও শীত বস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এছাড়াও গুইমারার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন তিনি। এসময় তিনি বলেন, এই ধরনের উন্নয়ন মূলক কাজ ভবিষ্যতেও অব্যহত থাকবে ‘তবে প্রধান মন্ত্রীর উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গুইমারা উপজেলায় রুপান্তর হওয়ার পর থেকে ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানে গুইমারাতে ৬০কোটি টাকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে ভবিষ্যতে গুইমারাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে পর্যায়ক্রমে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।এর আগে গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন উন্নয়ন মুলক কাজের শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net