1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সখিপুর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরন ব্যাপক অনিয়মের অভিযোগ। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান

সখিপুর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরন ব্যাপক অনিয়মের অভিযোগ।

শরীয়তপুর জেলা থেকে বিশেষ প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩১৫ বার

সখিপুর ইউনিয়নে ১৬ ফেব্রুয়ারি ২০২৩ থেকে শুরু হয়েছে ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত নাগরিকদের স্মার্ট কার্ড বিতরন হচ্ছে। প্রতিদিন কমপক্ষে ৩০০/৪০০ লোকের আইডি কার্ড সমস্যা যেমন রঙ্গিন ফটো কপি, শুধু ফটোকপি নানা অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে ৩৪৫ টাকা টাকা করে নেওয়া হচ্ছে। কেউ ৩৫০ টাকা দিলে তাক ৫ টাকা আর ফিরত দিচ্ছেনা বলছেন খুচরা নেই।কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে না কোন ম্যানি রিসিট। এখানে তাদের বিজ্ঞপ্তিতে বলা ছিল সোনালী ব্যাংকের যদি চালানে ৩৪৫ টাকা জমা দিবে কারো হাতে নয়। তাদের অজুহাত সোনালী ব্যাংক এখানে না থাকায় ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আমরা জমা দিচ্ছি।

প্রতিদিন যে পরিমাণ লোক থেকে লোকদের থেকে টাকা রিসিভ করছেন হে পরিমাণ মানি রিসিট কর্তৃপক্ষ দেখাইতে পারেননি। সবকিছু দেখে মনে হলো এখানে যথেষ্ট ঘাপলা হচ্ছে। এ বিষয়ে বেদেগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুর মোরশেদ আলমকে মোবাইলে কল দিলে তিনি কল রিসিভ করেননি। এ বিষয়ে ভুক্তভোগীরা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট খুব প্রকাশ করেছেন। এর আগেও প্রতিটি উপজেলা নির্বাচন অফিসের বিষয়ে একাধিকবার অনিয়মের নিউজ হয়েছে এবং অনেককে বদলেও করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসগুলো অনিয়ম যেনই নিয়মের পরিণত হচ্ছে।

অনেক গরিব অসহায় মানুষ স্মার্ট কার্ড নিতে এসে বিপাকে পড়ছেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও নিতে পারছে না তাদের কাঙ্ক্ষিত স্মার্ট কার্ডটি।
এতে প্রমানিত যে এসকল অনিয়ম তাদের জ্ঞাতার্থে হয়ে থাকে। ২০ জনে ১ জনকে ডাচ বাংলা ব্যাংকের একটি ভাউচার ধরিয়ে দিচ্ছে। বহু লোকের অভিযোগ তাই প্রমাণ করে।

সখিপুর স্মার্ট কার্ড বিতরন দীর্ঘ লাইন জনগণের ভোগান্তি লক্ষ করা যায়।

এমন অনিয়ম থেকে নিস্তার পেতে চায় সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net