1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ব্যবসায়ী হাবিব এর ১৭তম মৃত্যুবার্ষিকী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ব্যবসায়ী হাবিব এর ১৭তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৫৭ বার

যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হাবিবুর রহমান হাবিব এর ১৭তম মৃত্যুবার্ষিকী। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জোহর দুপুরে কেরানীগঞ্জ কদমতলীস্থ মদিনাতুল উলুম মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মুফতি আবু-বকর সিদ্দিক।

হাবিবুর রহমান হাবিব ‘বাংলাদেশ পাখা প্রস্ততকারক মালিক সমিতি’র সাবেক সভাপতি ও ‘আমরা ঢাকার নাগরিক ফোরাম’র সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।

মরহুমের পরিবার ও হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাষ্টের পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়া শেষে এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) খালেদুর রহমান, ওল্ড ঢাকা নাগরিক সমাজের মহাসচিব মো. মাহতাবউদ্দিন, হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কল্যাণ সম্পাদক জাফরুল আলম, সিম ব্রাইট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সিদ্দিকুর রহমান, সংবাদসবসময়বিডিডটকম এর সম্পাদক মো. ইমরান হোসেন ইমু, ১নং কেরানীগঞ্জ মডেল টাউন মালিক ঐক্য সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শুকুর আলী, ব্যবসায়ী জন্টু মিয়া, জিনজিরা রসুলপুর সমাজসেবক সংগঠনের উপদেষ্টা সাজ্জাদ পারভেজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net