ঢাকা   ০৯:২২:৫২ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ

সাপ্তাহিক চৌদ্দগ্রাম’ পত্রিকার বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩২৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গণমানুষের মুখপত্র, বহুল প্রচারিত ও মফস্বলে বর্ষসেরা পুরস্কারপ্রাপ্ত ‘সাপ্তাহিক চৌদ্দগ্রাম’ পত্রিকার ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে বার্ষিক আনন্দ ভ্রমণ বিশ্বের বৃহত্তম সুমদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের ন্যায় এবারও গত ২-৪ মার্চ এ আনন্দ ভ্রমণে নেতৃত্ব দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম ফরায়েজী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক মো. এমদাদ উল্যাহ, স্টাফ রিপোর্টার ফরিদ আহম্মেদ ভুঁঞা, এম এ কাদের, আহসান উল্যাহ, এএফএম রাসেল পাটোয়ারী, মো. হোসাইন মামুন, জহিরুল ইসলাম সুমন, মো. শাহীন আলম, বাতিসা সংবাদদাতা আনিসুর রহমান, ঘোলপাশা সংবাদদাতা মাঈন উদ্দিন মাসুদ, শুভপুর সংবাদদাতা মো. ইউনুছ, উজিরপুর সংবাদদাতা ওমর ফারুক মজুমদারসহ পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সাপ্তাহিক চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহআলম, সাবেক স্টাফ রিপোর্টার ইকবাল হোসেন সুমন, সাহাব উদ্দিন রনি ও হোটেল ওশান প্যালেসের পরিচালক শহিদুল ইসলাম ফরায়েজীর আন্তরিকতায় সুন্দরভাবে আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি