ঢাকা   ০৫:৫৮:০৭ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী 

ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১২ বছর পর গ্রেফতার

খলিল উদ্দিন ফরিদ ভোলা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ৫৫৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় ডাকাতি মামলার ২৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ১২ বছর পর গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

গতকাল বুধবার (১৭জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে র‍্যার ও পুলিশের যৌথ অভিযানে ভোলা সদরের রাজাপুর ইউনিয়ন ভেদুরিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টার দিকে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত নয়ন(৩৮) দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড়ের মোঃ আলাউদ্দিনের ছেলে। তাকে ডাকাতি মামলায় আদালত ২৫ বছর কারাদণ্ড দিয়েছেন । আদালতের ওই রায়ের পর তিনি ১২ বছর পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানায় এস, আই আব্দুল খালেক।

তিনি জানান, ২০১১ সালের জলদস্যু জি আর ১৮৮/১১ মামলার ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি নয়নকে ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান এর নির্দেশ ক্রমে ও দক্ষিণ আইচা থানার (ওসি) সাঈদ আহমেদের নেতৃত্বে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে এ, এস, আই সাইফুল ইসলাম সংগীয় ফোর্স কনস্টবল মীর শওকত ও রাজিব সহ র‍্যাবের যৌথ অভিযানে ১২ বছর পর বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা সদর ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত নয়ন দীর্ঘ ১২ বছর পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। অবশেষে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
বৃহস্পতিবার(১৮ জানুয়ারি ) সকাল ১০ টার দিকে নয়নকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি