ঢাকা   ০৪:৪৮:৪৯ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন 

চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা সহ আটক ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন,

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া উত্তরপাড়ার কাজী সিরাজুল ইসলাম এর ছেলে জালাল উদ্দিন প্রকাশ স্বপন (৩৫), কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের মো: ইউনুছ এর ছেলে রবিউল হোসেন রবিন (২৩) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার রামগোবিন্দগাঁও এর মৃত আব্দুর রহমানের ছেলে মফিজ উদ্দিন (৫৬)। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ সোমবার সকাল সাড়ে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোমাল্লা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে একটি সিমেন্টের বস্তায় সংরক্ষিত (৫ পোটলা) ১০ কেজি গাঁজা সহ মফিজ উদ্দিনকে আটক করা হয়। এ সময় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে রমিজ মিয়া (৩৪) নামে তার অপর এক সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ রোববার দিবাগত গভীর রাত সাড়ে চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় হাইওয়ে ট্রাক হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫০টি গাঁজার রোল (ওজন ১ কেজি) ও মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ৩০০ টাকা সহ চিহিৃত দুই মাদক ব্যবসায়ী জামাল উদ্দিন প্রকাশ স্বপন ও রবিউল হোসেন রবিনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশের পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি