1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন আহমদ আর নেই - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন আহমদ আর নেই

বিএফইউজে ও ডিইউজের শোক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩২৮ বার

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাপ্তাহিক ‘হলিডে’র সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন আহমেদ (৮৪) আর নেই। আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সৈয়দ কামালুদ্দীন ১৯৬১ সালে দৈনিক আজাদ পত্রিকায় যোগ দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালে হংকংভিত্তিক ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি খ্যাতিমান সাপ্তাহিকটির ঢাকা সংবাদদাতা ও ফ্রিল্যান্স লেখক হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্র ও সংস্থার সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। দেশের বিভিন্ন গণমাধ্যমেও শীর্ষ পদে ছিলেন। তিনি ২০০৫ সালের অক্টোবরে দেশের অন্যতম প্রাচীন সাপ্তাহিক পত্রিকা ‘হলিডে’তে সম্পাদক হিসেবে যোগ দেন। তিনি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার ছিলেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম আজ এক বিবৃতিতে প্রবীণ সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন আহমদের ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন বরেণ্য সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিক ও মেধাবী সাংবাদিককে হারালো।
তারা বলেন,জ্যেষ্ঠ সাংবাদিক কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে সাংবাদিকতায় যে শূণ্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net