1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন  আহমদ ইন্তেকাল করেন। বিএফইউজে ও ডিইউজের শোক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন  আহমদ ইন্তেকাল করেন। বিএফইউজে ও ডিইউজের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩৫৩ বার

আলো নিউজ

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাপ্তাহিক ‘হলিডে’র সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন আহমেদ (৮৪) আর নেই।।

আজ ৫ মার্চ মঙ্গলবার ২০২৪ ইং  সকালে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সংবাদিক সৈয়দ কামালুদ্দীন ১৯৬১ সালে দৈনিক আজাদ পত্রিকায় যোগ দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি ২০০৪ সালে হংকং ভিত্তিক ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি খ্যাতিমান সাপ্তাহিকটির ঢাকা সংবাদদাতা ও ফ্রিল্যান্স লেখক হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্র ও সংস্থার সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। দেশের বিভিন্ন গণমাধ্যমেও শীর্ষ পদে ছিলেন। তিনি ২০০৫ সালের অক্টোবরে দেশের অন্যতম প্রাচীন সাপ্তাহিক পত্রিকা ‘হলিডে’তে সম্পাদক হিসেবে যোগ দেন। তিনি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার ছিলেন।

তার মৃত্যতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম আজ এক বিবৃতিতে প্রবীণ সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন আহমদের ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন বরেণ্য সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশ প্রেমিক ও মেধাবী সাংবাদিককে হারালো।
তারা বলেন, জ্যেষ্ঠ সাংবাদিক কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে সাংবাদিকতায় যে শূণ্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net