1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আইন অমান্য করে বিভাগীয় প্রধান নিয়োগ, শিক্ষক সমিতির ক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রসূলপুর নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার বিরুদ্ধে অবস্থান ধর্মঘট  রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত বান্দরবন জেলা পরিষদ এর জনণণের সেবায় অনন্য নজির চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই   ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে মাদক সরঞ্জামসহ গ্রেফতার- ৭ ঈদগাঁও বাজার ইজারদার আনোয়ারের বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় প্রবাসীর ঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা, চিৎকার শুনে পালালো চোর  যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার

আইন অমান্য করে বিভাগীয় প্রধান নিয়োগ, শিক্ষক সমিতির ক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৪৮৩ বার

কুবি প্রতিনিধি:

আইন অমান্য করে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার (২১ মার্চ) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য যোগদানের পর থেকে একের পর এক অনিয়ম, দুর্নীতি ও আইনের ব্যত্যয় ঘটিয়ে যাচ্ছেন। এ বিষয়টি বারংবার লিখিত ও মৌখিকভাবে মাননীয় উপাচার্যকে জানানোর পরও তিনি ভ্রুক্ষেপ করছেন না। সর্বশেষ গতকাল চারটি বিভাগে বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। তন্মধ্যে পদার্থবিজ্ঞান, বাংলা এবং ইংরেজি বিভাগে আইনের ব্যত্যয় ঘটিয়ে বিভাগীয় প্রধান নিয়োগ দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পদার্থবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোঃ আবু তাহের বিভাগে বর্তমান থাকা সত্ত্বেও পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদারকে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলা বিভাগের জ্যোষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা বিভাগে বর্তমান থাকা সত্ত্বেও জ্যেষ্ঠতার ক্রমে তৃতীয় অবস্থানে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকীকে বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এম এম শরিফুল করিমকে বঞ্চিত করে বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হয়েছে ড. বনানী বিশ্বাসকে।

উপাচার্যের এমন আইন বহির্ভূত কার্যকলাপে শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে। পাশাপাশি অবিলম্বে এ অবৈধ নিয়োগ প্রত্যাহার করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইনকে সমুন্নত রেখে বিভাগীয় প্রধান পুনঃনিয়োগদানের জোড় দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net