ঢাকা   ০৯:০৬:২৯ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কামরাঙ্গীরচরের সিবিডি বাতিলের দাবিতে বিক্ষোভ এক লাখ গণস্বাক্ষর সংগ্রহের ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৫৪৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক
কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল সিবিড’ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২ এপ্রিল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ এই বিক্ষোভের আয়োজন করে।

এসময় বক্তারা জানান, কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল সিবিড’ প্রকল্প বাতিলের দাবিতে এক লাখ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রী বরাবর জমা দেয়া হবে।
পাশাপাশি এই বিষয়ে সুধীজন, নগর পরিকল্পনাবিদদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সংগঠনটির সভাপতি একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ অসুস্থ থাকায় বিক্ষোভে অংশ নিতে পারেন নি।

কামরাঙ্গীরচরে ঢাকা সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় বানিজ্য অঞ্চল পরিকল্পনাকে আইনবিরোধী, অপ্রয়োজনীয় ও অপরিণামদর্শী বলে মন্তব্য করেন বক্তারা। তারা জানান, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের লুকোচুরি কর্মকাণ্ডে কামরাঙ্গীরচরের ২০ লাখ মানুষ উচ্ছেদ আতঙ্ক ভুগছে। বক্তারা ড্যাপ এর আওতায় নিয়ম মেনে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হাজি মো. নাসির, শাহ আলম, যুবনেতা সাদ্দাম হোসেন, আবু ইউসুফ, মো. আবুল হাসনাত, আবদুল করিম টিপু, ডা. রুহুল আমিন, মো. জহিরুল ইসলাম, মুফতি আবুল হাসান প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন, কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সমন্বয়ক হাসান আহমেদ সভাপতিত্বে সদস্য সচিব এস এম মাওলা রেজা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব এলাকা থেকে শুরু হয়ে পল্টন হয়ে আবার প্রেসক্লাব এলাকায় শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি