1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে সুন্দরবন কুরিয়ার থেকে ১৫০০ পিস ইয়াবা জব্দ, আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

সৈয়দপুরে সুন্দরবন কুরিয়ার থেকে ১৫০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৪৩৫ বার

মো: জাকির হোসেন

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল করে পাচার কালে ১৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮ টায় শহরের শহীদ তুলশীরাম সড়কের নতুন বাবুপাড়ায় এই ঘটনা ঘটেছে।

লোহার নাটের মধ্যে অভিনব কায়দায় ঢুকানো এই মাদকের মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। এঘটনায় রাজু আহমেদ (৩৮) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটক ব্যাক্তি রংপুরের উত্তম হাজীরহাট এলাকার মৃত মাহাতাব আলীর ছেলে।

জানা যায়, ঢাকা সাভার থেকে সুন্দর বন কুরিয়ার সাভিস বুক করে সৈয়দপুর শাখায় পাঠানো হয় কিছু নাট বল্টু। গোপন সংবাদের সূত্রে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের এস আই সাকিব সরকার ও এস আই আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালায়।

এসময় ওই নাট বল্টু ডেলিভারি নেয়াকালে রাজু আহমেদ কে হাতে নাতে আটক করা হয়। পরে ৫ টি নাটের ভিতরে রাখা উল্লেখিত ইয়াবা জব্দ করা হয়। পারে জব্দকৃত মাদকসহ আটক ব্যক্তিকে সৈয়দপুর থানায় সোপর্দ করে মামলা রজু করা হয়। মামলা নং ৩, তারিখ ৩/৪/২৪ ইং।

সুন্দরবন কুরিয়ার সাভিস সৈয়দপুর শাখা ম্যানেজার মুন্না বলেন, মাদক অফিসার পরিচয় দিয়ে রাজু কে আটক করে। মাদক বিষয়ে আমাদের কিছু জানা নেই।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, আটক রাজু আহমেদ কে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ইতোপূর্বেও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সৈয়দপুর শাখা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net