1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তীব্র গরমে সড়কে দাড়িয়ে ভ্যানচালক ও পথচারীদের হাতে ঠাণ্ডা পানি ও স্যালাইন দিচ্ছেন নিজাম উদ্দিন শামীম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

তীব্র গরমে সড়কে দাড়িয়ে ভ্যানচালক ও পথচারীদের হাতে ঠাণ্ডা পানি ও স্যালাইন দিচ্ছেন নিজাম উদ্দিন শামীম

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩১৮ বার

তীব্র তাপপ্রবাহে পুড়ছে কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়। বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকুল। প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে ব্যারোমিটারের পারদ। টানা এক সপ্তাহ ধরে তাপমাত্রা বাড়ছে।এতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ।

তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে প্রায় দুই হাজার রিকশাচালক এবং শ্রমজীবীদের মাঝে ঠাণ্ডা পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করেছে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম।
(২১ এপ্রিল) রবিবার দুপুরে উপজেলার লাকসাম-মনোহরগঞ্জ আঞ্চলিক সড়ক মোহাম্মদপুর ও গোবিন্দপুর পরিষদের মোড়ে রিকশাচালক এবং শ্রমজীবীদের মাঝে ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন তিনি।
ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন, আমাদের নিয়ে কারো ভাবনা দেখি না। এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে নিজাম উদ্দিন শামীম ভাই যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম বলেন, লাকসামে তীব্র তাপপ্রবাহে কারণে আমি চেষ্টা করছি যারা পথচারী ও রিকশাচালক আছে তাদেরকে স্বাস্থ্য সচেতন করার। এ জন্য পানি ও স্যালাইন বিতরণ করেছি। এদিন প্রায় দুই হাজার দিনমজুর রিকশাচালকদের ঠাণ্ডা পানি ও স্যালাইন দিয়েছি। এখন বোরো মৌসুমে ধান কাটার মৌসুম চলছে। গ্রামে কৃষক ও দিনমজুরদের মাঝেও পানি স্যালাইন বিতরণ করা অব্যাহত থাকবে। এই গরমে স্বাস্থ্য সচেতন না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net