1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পানি বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পানি বিতরণ

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর) থেকেঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৪১১ বার

দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহে খেটে খাওয়া মানুষ যখন দিশেহারা ঠিক সেই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তৃষ্ণার্তদের পাশে দাঁড়িয়েছেন বিশুদ্ধ খাবার পানি নিয়ে।

২৩ এপ্রিল মঙ্গলবার দুপুর ১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা আমীর মাওলানা নূরুল ইসলাম ও শ্রীপুর পৌর জামায়াতের সেক্রেটারী ডাক্তার মোঃ আনিসুজ্জামানের নেতৃত্বে শ্রীপুর উপজেলার ব্যস্ততম বানিজ্যিক এলাকা মাওনা চৌরাস্তার উড়ালসেতুর দুই প্রান্তে,সেতুর নিচে এবং পাইকারী কাঁচা বাজার এলাকায় পরিবহন শ্রমিক, যাত্রী, রিকশা চালক,ভ্যানচালক, এবং পথচারীদের মাঝে প্রায় ১৫শ বোতল পানি বিতরণ করা হয়েছে।

 


এসময় আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের ৫ নং ওয়ার্ড সেক্রেটারী হাজী মোঃ রফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সেক্রেটারী মোঃ আক্তারুজ্জামান মোল্লা, জামায়াত নেতা মোঃ জুবায়ের সরকার, কবির হোসেন প্রমুখ।


উপজেলা আমীর মাওলানা নূরুল ইসলাম বলেন, অতিবৃষ্টি ও অনাবৃষ্টি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির উপর গজব।এই গজব থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তীব্র দাবদাহে সাধারণ শ্রমজীবী মানুষ যখন দিশেহারা ঠিক তখন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধ্যমত বিশুদ্ধ খাবার পানি নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে।আপনারা দোয়া করবেন জামায়াতে ইসলামী যেন সকল মানবিক কাজে সাধ্যমত অংশগ্রহণ করতে পারে।
#

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net