1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে কর্মহীনদের খাদ্যসহায়তা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

মাটিরাঙ্গায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে কর্মহীনদের খাদ্যসহায়তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩১৩ বার

সংবাদ বিজ্ঞপ্তি :
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। আর এ পরিস্থিতিতে সারাদেশের ন্যায় কর্মহীন হয়ে পড়েছে মাটিরাঙ্গা পৌরসভার অসহায়-দিনমজুর মানুষ। এ সময় কর্মহীন মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে গত শনিবার সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুইয়া।

এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ-সভাপতি মো. রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম এবং কেন্দ্রীয় নেতা মো রবিউল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুইয়া বলেন, পাহাড়ের মানুষের যেকোন ক্রান্তিকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সবসময় জনগনের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষতেও থাকবে।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকলকে সামাজিক দুরত্বসহ সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। বিনা প্রয়োজনে কাউকে বাসা থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, চিকিৎসা নয়, সচেতনতাই করোনাভাইরাস থেকে বেঁচার একমাত্র উপায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net