ঢাকা   ০৭:৩৮:৩৮ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক

করোনার নতুন উপসর্গ ত্বকে র‌্যাশ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৫৪৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাসের নতুন উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে ত্বকের কিছু সমস্যা। করোনায় আক্রান্ত হলে বুকে-পিঠে ও হাত-পায়ে র্যা শ দেখা দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এসব উপসর্গ বেশি দেখা দিচ্ছে শিশু ও কমবয়সীদের মধ্যে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এর নাম দেয়া হয়েছে ‘কোভিড ফিট’।

এই উপসর্গ প্রথম দেখা দেয় ইতালিতে। তার পর ফিনল্যান্ড, স্পেন, কানাডা, আমেরিকা থেকেও এমন উপসর্গের খবর আসতে শুরু করেছে।

দেখা যায়, যেসব অঞ্চলে কোভিড রোগীর সংখ্যা বেশি, সেখানেই এজাতীয় সমস্যা বেশি দেখা যাচ্ছে। মূলত শীতপ্রধান দেশগুলোতে এই ধরনের সমস্যা দেখা দিলেও ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশগুলোতেও এমন সমস্যা যে কোনো সময় দেখা দিতে পারে বলে দাবি গবেষকদের।

নভেল করোনাভাইরাস নিয়ে এখন প্রতিদিনই নতুন অভিজ্ঞতার মুখামুখি হচ্ছেন চিকিৎসক-গবেষকরা। কারণ প্রতিনিয়ত এই রোগের উপসর্গের পরিবর্তন হচ্ছে। কোনো দেশে হঠাৎ স্বাদ বা গন্ধের বোধ চলে যাচ্ছে। কখনও বা দেখা দিচ্ছে ‘পিঙ্ক আই’। সে ক্ষেত্রে আবার বদলে যাচ্ছে চোখের রঙ। এখন নতুন করে যোগ হলো কোভিড ফিট।

কোভিড ফিট কী?

কোভিডের এই নয়া উপসর্গে হাত বা পায়ের একটা নির্দিষ্ট অংশজুড়ে ফ্রস্ট বাইটের মতো হয়। বরফ থেকে যেমন ঘা হয় পায়ে, ঠিক তেমনই। প্রাথমিক পর্যায়ে তা লালচে ফোস্কার মতো দেখায়। সেই অংশের রঙেও বদলে যায়। সঙ্গে দেখা দেয় চুলকানি। এ ছাড়া পায়ের পাতা, হাতের তালু, হাত-পায়ের আঙুলে এই সমস্যা বেশি হয়।

কোভিড ফিট কেন হয়?

ত্বক বিশেষজ্ঞ সুকুমার চট্টোপাধ্যায়ের মতে, বিদেশি জার্নাল একে ‘অ্যাকিউট অ্যাক্রোইস্কিমিয়া’ বলেও ডাকছে। তবে এ উপসর্গ বিনাপরামর্শে হাইড্রোক্সিক্লোরোকুইন খাওয়ার জন্যই কিনা সেটিও খতিয়ে দেখতে হবে।

ত্বক বিশেষজ্ঞ কৌশিক লাহিড়ী জানিয়েছেন, সম্প্রতি ইতালি থেকে প্রকাশিত এক প্রবন্ধে প্রথম এ ধরনের সমস্যার কথা জানা যায়।

কোভিড আক্রান্ত ৮৮ রোগীকে স্টাডি করে তারা দেখেন– প্রায় ২০ শতাংশের মধ্যে অন্যান্য উপসর্গের পাশাপাশি ত্বকেও কিছু সমস্যা হয়েছে। তার মধ্যে ৮ জনের এ সমস্যা ছিল শুরু থেকেই। ১০ জনের হয় হাসপাতালে ভর্তি হওয়ার পর। তাদের মধ্যে ১৪ জনের ত্বকে লাল র্যা শ হয়েছে, যাকে বলে ‘এরিথিমেটাস র্যা শ’, আর ৩ জনের হয়েছে ‘আর্টিকেরিয়া’, একজনের জলবসন্তের মতো ফোস্কা। সেটি আবার শুধু হাত-পায়ে নয়, বরং বুকে ও পিঠে বেশি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি