1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ১ লাখ ১৯ হাজার ৫৯৩ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

মাগুরায় ১ লাখ ১৯ হাজার ৫৯৩ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩৭৭ বার

মোঃ সাইফুল্লাহ

আগামী ১ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মাগুরায় ১ লাখ ১৯ হাজার ৫৯৩ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার বিকেল ৩ টায় মাগুরা সিভিল সার্জনের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাক্তার শামীম কবির এ তথ্য জানান ।
ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচি সফল করতে জেলার ১টি পৌরসভাসহ ৩৬টি ইউনিয়নের মোট ৯৪০টি কেন্দ্রে ৩৯১ জন সরকারী স্বাস্থ্য কর্মী, ১ হাজার ৮৮০ জন স্বেচ্ছাসেবকসহ মোট ২ হাজার ২৭১ জন কর্মী নিয়োগ করা হয়েছে। এ ক্যাম্পেইন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে।
সির্ভিল সার্জন ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাক্তার এজাজ আহমেদ রোচি, ডাক্তার রোকেয়া পারভীন শান্তা, সিনিয়র স্বাস্থ্য-শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা হায়াত হোসেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ অন্যরা।
সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ গ্রহন করেন বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা, ২৯.০৫.২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net