1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও হাসপাতালকে দেশের সেরায় পরিনত করতে কাজ করে যাচ্ছি -রমেশ চন্দ্র সেন, এমপি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

ঠাকুরগাঁও হাসপাতালকে দেশের সেরায় পরিনত করতে কাজ করে যাচ্ছি -রমেশ চন্দ্র সেন, এমপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৩৮০ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, ঠাকুরগাঁও হাসপাতালকে বাংলাদেশের সেরা একটি হাসপাতালে পরিনত করতে কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। টেন্ডারে যে সব শর্তাবলী উল্লেখ থাকে সংশ্লিষ্ট ঠিকাদারকে সে সব শর্তাবলী অবশ্যই মানতে হবে। তিনি ২ জুন রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, টেন্ডারে ভুয়া কাগজ দিয়ে আবেদনকারীদের চিহ্নিত করে তাদেরটা বাতিল করতে হবে। আমি যতদিন বেচে থাকবো এই হাসপাতালের জন্য কাজ করে যাব। এই হাসপাতালে রোগীদের অত্যাধিক চাপ থাকে। এই হাসপাতাল রংপুর বিভাগের এক নাম্বার হাসপাতাল রয়েছে। আমরা যাতে বাংলাদেশের ১০টি হাসপাতালের মধ্যে থাকতে পারি সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সরকারী হাসপাতালগুলোতে সরকারী বিধি মোতাবেক নীতি অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের বসবাস করতে হবে। ঠাকুরগাঁও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। নতুন পরিকল্পনার আওতায় ঠাকুরগাঁও সদর অফিসগুলোতে বহি: বিভাগের সীমিত সুবিধা সহ ১০ম তলা বিশিষ্ট কমপ্লেক্স নির্মিত করা হবে। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বক্তব্য দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সিরাজুল ইসলাম, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: তৌহিদুজ্জামান, ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা: মো: তোজাম্মেল হক, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net