1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় করোনা প্রভাবে কর্মহীন জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

শরণখোলায় করোনা প্রভাবে কর্মহীন জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩৩২ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলাধীন ৩নং রায়েন্দা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৮৮০ জেলেদের মাঝে পরিবার প্রতি ৮০ কেজি হারে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। গত ২৪ এপ্রিল (শুক্রবার) রায়েন্দা ইউনিয়নের ৫নং সদর ওয়ার্ডে ১৯৪ জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরনের উদ্ভোধন করা হয়। খাদ্য সহায়তা বিতরনের সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, রায়েন্দা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার) বিনয় কুমার রায়, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, ৫নং রায়েন্দা সদর ওয়ার্ডের ইউপি সদস্য জালাল আহমেদ রুমী।
এ ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য জালাল আহমেদ রুমী জানান, সরকারের বিশেষ খাদ্য সহায়তায় প্রত্যেক জেলে পরিবারকে ৪০ কেজি হারে ২মাসের জন্য ৮০ কেজি চাল বিতরণ করা হয় এবং মাপের সঠিকতা বজায় রাখতে ৩ জেলে পরিবারকে ৩০ কেজির বস্তা হিসাবে ৮বস্তা অর্থাৎ ২৪০ কেজি চাল প্রদান করা হয়।
রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, রায়েন্দা ইউনিয়নের ৮৮০ জেলে পরিবারের মধ্যে দুই মাসের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপকারভোগীরা মহামারি করোনা পরিস্থিতিতে সরকারের বিশেষ খাদ্য সহায়তা প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net