1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যবসায় অধিক মুনাফাকারী কালোবাজারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে : হুইপ ইকবালুর রহিম এমপি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

ব্যবসায় অধিক মুনাফাকারী কালোবাজারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে : হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩২৫ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ব্যবসায়ীদের প্রতি অধিক মুল্যে পণ্য বিক্রি না করার আহবান জানিয়ে বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে অনেক মানুষ কর্মহীন ও বেকার হয়ে অসহায় াবস্থায় দিন যাপন করছে। এই সময়ে জিনিসপত্রের মুল্য বৃদ্ধি করে জনগনের কষ্ট আর বৃদ্ধি না করার আহবান জানান। তিনি বলেন, প্রয়োজনে নিজেরাই ভুতর্কি দিয়ে বাজার মুল্যে চেয়ের কম মুল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি জনগনের কাছে বিক্রি করে আল্লাহর সন্তুষ্টি লাভ করেন। রমজানের এই মাসে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। তিনি কালোবাজারি ও মজুদদারদের বিরুদ্ধে প্রশাসনকে সতর্ক থাকার আহবান জানান। যাতে কেউ জনগনের এই দুঃসময়কে কাজে লাগিয়ে অধিক হারে পণ্যের মুনাফা লাভ করতে না পারে। তিনি ত্রানের নামে কোন ব্যবসায়ীকে কাউকে চঁাদা না দেয়ার আহবান জানান। ইচ্ছে হলে অসহায় মানুষদের পাশে নিজেরাই সাহায্যের হাত বাড়ান। কিন্তু কাউকে চঁাদা দিয়ে ব্যক্তিগত ভাবে লাভবান করবেন না।

২৮ এপিল মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার প্রত্যন্তগ্রামাঞ্চলে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় সাংবাদিকদের এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব সাইফুল ইসলাম, ডাঃ আল-আমিন, যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ প্রমুখ।

একই দিন দিনাজপুর শহরের নাজমা রহিম ফাউন্ডেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শহরের অসহায় ও দরিদ্রদের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় সাংবাদিকদের এসব কথা বলেন। উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. নুরুজ্জামান জাহানী, সাধারন সম্পাদক এ্যাড. তহিদুল ইসলাম, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net