1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও-ইসলামাবাদ স্টেশনে ট্রেন থামানোর পদক্ষেপ নিতে আইনী নোটিশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দারুল ইসলাহ মাদ্রাসা সাফল্যের ধারায় এগিয়ে—এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৮ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ  কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত

ঈদগাঁও-ইসলামাবাদ স্টেশনে ট্রেন থামানোর পদক্ষেপ নিতে আইনী নোটিশ

সেলিম উদ্দীন,ঈদগাঁও।
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৪০ বার

ঢাকা-কক্সবাজার এবং কক্সবাজার-ঢাকা উভয় আপ ও ডাউন ট্রেনকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ (আইএসবি) স্টেশনে থামিয়ে যাত্রী লোড-আনলোডের যথাযথ ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনী নোটিশ পাঠানো হয়েছে।

জনস্বার্থে ৩০ জুন রেজিস্টার্ড ডাকযোগে এ আইনী নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নুরুল আজিম। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের মহাব্যবস্থাপক (পূর্ব), চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার ও চিফ অপারেটিং সুপারিনটেন্ডেড (পূর্ব) এবং দোহাজারী-কক্সবাজার রেলওয়ে প্রকল্পের পরিচালক এর নিকট ঐ নোটিশ প্রেরণ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, কক্সবাজার বাংলাদেশের অন্যতম প্রিয় পর্যটন জেলা হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ কক্সবাজার ভ্রমণ করেন। মহাসড়কে প্রচুর যানজটের কারণে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে অনেক সময় প্রায় ১২-১৮ ঘন্টা সময় লাগে।

অধিকন্তু, বাংলাদেশের রেল পরিবহন পরিসেবার তুলনায় সড়কপথে বাস যাত্রা অনিরাপদ এবং ব্যয়বহুল। রেলপথে যাত্রা নিরাপদ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী হওয়ায় রেল পরিবহন দেশের অন্যতম চাহিদাসম্পন্ন পরিবহনে পরিণত হয়েছে। তাই ব্রিটিশ শাসনামল থেকে কক্সবাজার জেলাকে বাংলাদেশ রেল নেটওয়ার্কের আওতায় আনার জন্য অনেক বিক্ষোভ হয়। তৎকালীন ব্রিটিশ সরকারসহ বিভিন্ন সরকার রেললাইন নির্মাণের জন্য অনেক প্রচেষ্টা চালালেও সব ব্যর্থ হয়।

অবশেষে ২০১১ সালের ৩ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী-কক্সবাজার রেলওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রেললাইন নির্মাণ শেষে ২০২৩ সালের ১১ নভেম্বর তিনি তা উদ্বোধন করেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে এ পথে রেল অত্যন্ত সফলভাবে চলছে এবং এটি যাত্রী পরিবহনের অন্যতম প্রিয় মাধ্যম হয়ে উঠেছে।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, ইসলামাবাদ রেলওয়ে স্টেশনটি কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার অধীনে অবস্থিত। এটি প্রায় ২ লাখ জনঅধ্যুষিত উপজেলা। এর ঈদগাঁও বাজার চট্টগ্রাম বিভাগের অন্যতম বিখ্যাত ও বৃহত্তম বাজার হিসেবে পরিচিত এবং এখান থেকে সরকার প্রতি বছর খাস সংগ্রহের মাধ্যমে বিপুল রাজস্ব আয় করে থাকে।

তাই ঈদগাঁওয়ের গুরুত্ব বিবেচনা করে ২০১৯ সালের ২১ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ঈদগাঁওকে থানা হিসাবে ঘোষণা ও প্রতিষ্ঠা করে। পরবর্তীতে, ২০২১ সালের ২৬ জুলাই একই কমিটি কক্সবাজার সদর উপজেলার উত্তরের পাঁচটি ইউনিয়ন যথা ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ, ঈদগাঁও এবং জালালাবাদ ইউনিয়ন নিয়ে ঈদগাঁওকে একটি উপজেলায় উন্নীত করে। একইভাবে ঈদগাঁওকে নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেললাইন নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। এ প্রকল্পে নবনির্মিত ৯টি ট্রেন স্টেশনের মধ্যে একটি হলো ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ (আইএসবি)স্টেশন।

জানতে চাইলে ব্যারিস্টার নুরুল আজিম বলেন, ইসলামাবাদ (আইএসবি) স্টেশনটি পরিচালনার জন্য ইতোমধ্যে দুজন স্টেশন মাস্টার নিয়োগ করা হয়েছে কিন্তু স্টেশনে কোনো ট্রেন থামে না। ফলে উপজেলাবাসীর শত বছরের স্বপ্ন ভেস্তে গেছে। ঢাকা থেকে ট্রেনে যেতে হলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদেরকে ইসলামাবাদ স্টেশনের উপর দিয়ে ৩৩ কিলোমিটার দুরের কক্সবাজার স্টেশনে গিয়ে নামতে হয়। একইভাবে ঢাকার জন্য ট্রেন ধরতে হলে কক্সবাজার যেতে হয়। ফলে ঈদগাঁও উপজেলার যাত্রীদেরকে অতিরিক্ত ৬৬ কিলোমিটার যাত্রা করতে হয় চরম ভোগান্তিতে।

ঈদগাঁওয়ে ২ লাখেরও বেশি মানুষ বসবাস করছে এবং ব্যবসা, চিকিৎসা, শিক্ষাসহ বিভিন্ন কাজে তাদের কক্সবাজার থেকে ঢাকা এবং ঢাকা থেকে কক্সবাজারে যাতায়াত করতে হয়। তবে ইসলামাবাদ (আইএসবি) স্টেশনে কোনো ট্রেন থামে না বলে ট্রেন পরিষেবার সুবিধা থেকে জনসাধারণ ব্যাপকভাবে বঞ্চিত হচ্ছে।

তাছাড়া, এ স্টেশনে ট্রেন থামলে সরকার প্রচুর রাজস্ব আয় করতে পারে। তাই, ঢাকা-কক্সবাজার এবং কক্সবাজার-ঢাকা উভয় আপ ও ডাউন ট্রেনকে ইসলামাবাদ (আইএসবি) স্টেশনে থামিয়ে যাত্রী লোড-আনলোড করার প্রয়োজনে যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। আইনি নোটিশ প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে ইসলামাবাদ (আইএসবি) স্টেশনে রেল থামার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে বিষয়টি নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগের দৃষ্টি আকর্ষন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net