ঢাকা   ১০:২০:৫২ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

শ্রীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে সংঘর্ষ, নিহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৩৬২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনায় চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা তিনটি পুলিশ বক্স ও পুলিশের পাঁচটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেন। সংঘর্ষে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বাড়ি সাতক্ষীরায় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার মাওনা চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করেন। এ সময় মাথায় আঘাত পেয়ে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। হয়তো পড়ে গিয়ে বা কোনো কিছুর সঙ্গে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। তার নাম জাকির হোসেন, বাড়ি সাতক্ষীরায়। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি ওসি।

এর আগে বেলা ১১টা থেকে মাওনা চৌরাস্তার আশপাশে উত্তেজনা দেখা দেয়। আন্দোলনকারীরা পুলিশের পাঁঁচটি গাড়িতে এবং তিনটি পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেন। পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন আহত হন।

স্থানীয়রা জানান, শ্রীপুর বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী বেলা সাড়ে ১১টার দিকে লাঠি হাতে মিছিল নিয়ে মাওনা উড়াল সেতুর নিচ দিয়ে প্রদক্ষিণ করেন। এ সময় শ্রীপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং গাজীপুর জেলা যুবলীগের নেতাকর্মীরা উড়াল সেতুর নিচে অবস্থান নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হাজারো শিক্ষার্থী আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের দেখে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশৃঙ্খলা এড়াতে মহাসড়কের উভয় পাশে সতর্ক অবস্থান নেন। আন্দেলনকারীরা উড়াল সেতু প্রদক্ষিণ করে পুনরায় পল্লী বিদ্যুৎ মোড়ে গিয়ে সমবেত হন। পরে সেখান থেকে বিনা উসকানিতে পুলিশ বক্স ও পুলিশের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ পুলিশের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি