1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কতদিন লকডাউন চালাতে হবে, জানালেন বিশেষজ্ঞ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কতদিন লকডাউন চালাতে হবে, জানালেন বিশেষজ্ঞ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৪০৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা বিশ্বেই লকডাউনে চলছে। লকডাউনের কারণে গৃহবন্দী থেকে মানুষ এখন বিরক্ত। এ থেকে মুক্তির অপেক্ষায় এখন দেশের মানুষ। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে জানিয়েছে বিশ্বখ্যাত ভাইরোলজিস্ট ইয়ান লিপকিন। তার মতে, মানুষ বুঝতে পারছেন না কবে এই বন্দী দশা শেষ হবে। কিন্তু এরও উপায় আছে।

ভাইরোলজিস্ট ইয়ান লিপকিন বলেন, ‘করোনার সঙ্গে লড়তে গেলে এই লকডাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে জরুরি সামাজিক দূরত্ব বজায় রাখা। ব্রাজিল এক্ষেত্রে গাফিলতি করে সর্বনাশ ঘটিয়েছে। ফলে বিন্দুমাত্র গাফিলতি চরম সর্বনাশ ডেকে আনতে পারে।’

তাহলে লকডাউনের সমাধান কী? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একমাত্র পূর্ণ লকডাউনই, লকডাউন থেকে বেরোনোর রাস্তা। এজন্য বিজ্ঞানের রাস্তায় হাঁটতে হবে। গবেষক, চিকিত্‍সক, বিজ্ঞানীরা যা বলছেন তা মেনে চলতে হবে। নির্দিষ্ট দিন মেনে নয় বরং ভাইরাসটি নিয়ন্ত্রণের জন্য ভ্যাকসিন বের না হওয়া পর্যন্ত চালাতে হবে। আর সে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। যতদিন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, ততদিন কোনোভাবেই লকডাউন তুলে নেওয়া যাবে না।’

গরিব মানুষদের পক্ষে সোশ্যাল ডিসট্যান্স মানা বা লকডাউন মেনে বাড়িতে বসে থাকা সম্ভব নয়। মানতে গেলে অনাহারে মরতে হবে। তাই সরকারের উচিত তাদের দিকে নজর দেওয়া বলে জানালেন ইয়ান লিপকিন।

এদিকে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও জানিয়েছেন, যতদিন না করোনাভাইরাসের ভ্যাকসিন বা ওষুধ বের হচ্ছে, ততদিন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফেরা উচিত নয়। একমাত্র কোভিড-১৯-এর ভ্যাকসিনই পারে বিশ্বকে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরাতে।

তিনি আশা প্রকাশ করেন, চলতি ২০২০ সালের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন বের করে ফেলতে পারবেন বিজ্ঞানীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net